চাঁদাবাজি, ধান্দাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে দেশ পরিচালনার চেষ্টা করলে কঠিন পরিণতি হতে পারে বলে জাতীয় সংসদে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ইজ্জত উল্লাহ। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ কারও খারার মাছ না। গণ–অভ্যুত্থানের মাধ্যমে জনগণ আওয়ামী লীগকে দেশছাড়া করেছে।
বিএনপি–জামায়াতকে ভাবতে হবে, জনগণকে যদি সুশাসন দিতে না পারি, আমরা চান্দাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি করে যদি দেশ চালাতে চাই, আমাদেরও পরিণতি কী হবে, সেটা ভেবে দেখা দরকার। তাদের তো যাওয়ার জায়গা আছে, বিএনপি–জামায়াতের কিন্তু যাওয়ার জায়গা নেই।’
আজ বুধবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ইজ্জত উল্লাহ ঋণনির্ভর বাজেট, ব্যাংকিং খাতের খেলাপি ঋণ, মূল্যস্ফীতির ঝুঁকি এবং সরকার–বিরোধী দলের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
মন্তব্য করুন